চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে হেলিকপ্টার বিধ্বস্তে গুরুতর আহত পাইলট সাফায়েত সরওয়ারের মৃত্যু হয়েছে।
প্রায় ১০ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাত সোয়া ৮টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি মারা যান।
সাফায়াতের পারিবারিক সূত্র তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম শাহ আমানত বিমাবন্দরের রানওয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার সাফায়েত সরওয়ারকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা সিএমএইচ ও পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।
গত ১৩ মে সকাল সোয়া ১১টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানবাহিনীর এমআইএ সেভেন্টিন ৪১০ নামে একটি হেলিকপ্টার বিমানবন্দরের রানওয়ের পাশেই বিধ্বস্ত হয়।
এতে হেলিকপ্টারটিতে আগুন ধরে গেলে পাইলট স্কোয়াড্রন লিডার সাফায়েতসহ তিনজন গুরুতর আহত হন।