পাকিস্তানের ঘাম ঝরিয়েই হারলো জিম্বাবুয়ে

 
পাকিস্তানের ঘাম ঝরিয়েই হেরেছে সফরকারী জিম্বাবুয়ে। স্বাগতিকদের দেয়া ৩৭৬ রানের জবাবে ৩৩৪ রান সংগ্রহ করেছে আফ্রিকার দলটি। পাক বোলারদের ওপর রীতিমতো চোখ রাঙিয়েছে চিগাম্বুরা-মাসাকাদজারা।
 
তবে ম্যাচের দারুণ ব্যাটিং করেছে পাকিস্তানিরা। দুই বছর পর ওয়ানডে দলে ফিরেই শতক পেয়েছেন শোয়েব মালিক। তার ঝড়ো ইনিংসে ৩ উইকেটে ৩৭৫ রান করে স্বাগতিকরা। জবাবে অধিনায়ক এলটন চিগুম্বুরার শতকে ভর করে ৫ উইকেট হারিয়ে ৩৩৪ রান তুলতে সক্ষম হয় জিম্বাবুয়ে।
 
বিশাল সংগ্রহ তাড়া করতে নেমে দ্রুত রান তুলতে থাকে জিম্বাবুয়ের টপ অর্ডার। চিগুম্বুরার সঙ্গে তৃতীয় উইকেট জুটিতে দ্রুত রান তুলে বিদায় নেন হ্যামিল্টন মাসাকাদজা। ৭৩ বলে ৭৩ রান করেন তিনি। মাসাকাদজার আউটের পর লড়াই চালিয়ে যান চিগুম্বুরা। তবে তার ১১৭ রানে পরাজয়ের ব্যবধানই কেবল কমাতে পারে অতিথিরা। পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ ৪৭ রানে নেন ৩ উইকেট।
 
এর আগে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মঙ্গলবার টস জিতে ব্যাট করতে নেমে মোহাম্মদ হাফিজ ও আজহার আলির ঝড়ো ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পায় পাকিস্তান। প্রসপার উেসয়ার বলে আজহার আউট হলে ভাঙে তাদের ২৬ ওভার স্থায়ী ১৭০ রানের জুটি। ৭৬ বলে ৭৯ রান করেন আজহার। তার আউটের চার রান পরেই ফিরে যান ৮৬ রান করা আরেক উদ্বোধনী ব্যাটসম্যান হাফিজ। তৃতীয় উইকেটে শোয়েব মালিক ও হারিস সোহেলের বিশাল জুটির উপর ভর করে পাহাড়সম ইনিংস গড়ে পাকিস্তান।