সালমানের ‘বাজরাঙ্গি ভাইজানের’ প্রচারণায় শাহরুখ

 
বরফটা গলতে শুরু করেছিল গত নভেম্বরে। এবার অন্য উচ্চতায় উঠতে চলেছে সম্পর্কের পারদ। যেখানে এক অপরের মুখ দেখতে নারাজ ছিলেন; সেখানে এখন একে অপরের সিনেমার প্রচারও শুরু করেছেন।
 
সম্প্রতি বন্ধু সালমান খানের ‘বাজরাঙ্গি ভাইজান’ মুভিটির প্রথম পোস্টার নিজের টুইটারে প্রকাশ করেছেন শাহরুখ খান। এর আগে মুম্বাইয়ে গাড়ি চাপা মামলায় চূড়ান্ত রায় হওয়ার আগের রাতেই সালমান খানের বাসায় গিয়ে তাকে সাহস যুগিয়েছেন শাহরুখ খান।
 
টুইটারে পোস্টের পাশাপাশি লিখেছেন, ‘আমার বিশ্বাস, নায়ক হওয়ার চেয়ে ভাই হওয়া বড়।’