লোহাগাড়ায় গৃহবধূর আত্মহত্যা

 
জেলার লোহাগাড়ায় মাইমুনা আক্তার (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার ভোরে উপজেলার পুটিবিলা পূর্ব তাঁতিপাড়ার সাতগড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে। তার স্বামী আমির হোসেন প্রবাসী।
 
পুটিবিলা ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম জানান, মাইমুনা আক্তার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে আসে। পরে সবার অগোচরে উঠানের একটি গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।