জেলার বাগমারায় উপজেলার ঝিকড়া ও ভবানীগঞ্জে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে দুই যুবক মারা গেছেন। বুধবার সকালে এই ঘটনা ঘটে।
তারা হলেন- ঝিকড়া ইউপির সেনোপাড়া গ্রামের ইছাহাক আলীর ছেলে শহিদুল ইসলাম (২৮) ও দেউলা গ্রামের শফিরের ছেলে আনোয়ার হোসেন (২৬)।
বাগমারা থানার ওসি মতিয়ার রহমান জানান, বেলা ১১টায় ঝিকড়ার কালীগঞ্জ বাজারে পল্লীবিদ্যুতের পোলে ডিশ লাইন মেরামতের সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে শহিদুল ঘটনাস্থলে মারা যান। পরে পল্লী বিদ্যুতের সহায়তায় বিদ্যুত্ সরবরাহ বন্ধ করে তার লাশ ওই পোল থেকে নামনো হয়।
অন্যদিকে ভবানীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার জনৈক ইউনুছের বাড়ির ছাদের পানির ট্যাংকি পরিস্কারের সময় সংলগ্ন বিদ্যুতের তারে জড়িয়ে আনোয়ার ঘটনাস্থলে মারা যান। দুই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।