সাতকানিয়ায় অস্ত্রসহ শিবির ক্যাডার গ্রেফতার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মো. নাছির উদ্দিন প্রকাশ ওরফে কল্লা নাছির (৩৭) নামে এক শিবির ক্যাডারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার মাদার্শা ইউনিয়নের মক্কার বাড়ির এলাকার সিকদার ঘোনা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। নাছির উপজেলার এওচিয়া ইউনিয়নের পাহাড়তলী আলীনগর এলাকার বাসিন্দা।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি এলজি ও তিন রাউন্ড তাজা গুলিসহ কল্লা নাছিরকে গ্রেফতার করা হয়েছে। 
 
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার জানান, নাছিরের বিরুদ্ধে অস্ত্র, সহিংসতা সৃষ্টি, প্রতিপক্ষ রাজনৈতিক নেতা-কর্মী ও পুলিশের ওপর হামলার অভিযোগে ১০টি মামলা রয়েছে।