পুঁজিবাজারে সূচক কমেছে

 
 
পুঁজিবাজারে টানা চার কর্মদিবস সূচক বাড়ার পর গতকাল বুধবার কিছুটা কমেছে। চার কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য সূচক ১৭২ পয়েন্ট বাড়ার পর বুধবার মুনাফা তুলে নেয়ার প্রবণতায় সূচক কমেছে ১১ পয়েন্ট। তবে সূচক কমলেও ডিএসইর লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে।
 তথ্যে দেখা গেছে, ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) পয়েন্ট ১১ কমে ৪ হাজার ৬১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্য সূচক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৮৪২ কোটি ৪৯ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৬ কোটি ৭৯ লাখ টাকা বেশি। 
 লেনদেনকৃত ৩১১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ২১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ারের। 
 অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৭৪ কোটি ১৮ লাখ টাকা। লেনদেনকৃত ২৪৭টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৫৮টির কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির শেয়ারের।
 ডিএসই জানিয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত লাফার্জ সুরমা সিমেন্টের শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ নেই। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসইর পাঠানো নোটিশের প্রেক্ষিতে কোম্পানি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। 
 বিশ্লেষণে দেখা গেছে, গত ৩ কার্যদিবসে শেয়ারটির দর ১০৬ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে ১১৬ টাকা পর্যন্ত হয়। অর্থাৎ শেয়ারটির দর বেড়েছে প্রায় ৯ শতাংশ।