পদ্মা সেতুর মূল পাইলিং কাজ শুরু অক্টোবরে: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর মূল পাইলিং কাজের জন্য দুই হাজার চার শ টন ধারণ-ক্ষমতাসম্পন্ন হ্যামার এখন পদ্মা পাড়ে রয়েছে। আগামী ১ জুলাই থেকে পদ্মা সেতুর কাজে হ্যামারটি ব্যবহার শুরু হবে। সেতুর মূল পাইলিং কাজ শুরু হবে অক্টোবরে।
 
বুধবার বিকালে মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা সেতু এলাকা পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন। 
 
মন্ত্রী আরো বলেন, পদ্মা সেতুর কাজ দ্রুত এগিয়ে চলছে। নির্ধারিত সময়েই কাজ শেষ হবে। এ সময় স্থানীয় প্রশাসনসহ পদ্মা সেতুর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।