সোনারগাঁওয়ে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে স্বপন নামে এক মালয়েশিয়া প্রবাসীর ১৪ লাখ টাকা উধাও হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মোগরাপাড়া চৌরাস্তা শাখায় এ ঘটনা ঘটে।
সোনারগাঁও শাখার ম্যানেজার কাজী জসিম উদ্দিন জানান, গ্রাহক স্বপন মালয়েশিয়া থেকে অনলাইনের মাধ্যমে অ্যাকাউন্টটি করেছেন। অ্যাকাউন্ট চেক করে দেখা গেছে মুন্সিগঞ্জ ও যশোর এলাকা থেকে দুইজন গ্রাহক এ টাকা উত্তোলন করে নিয়েছে।ওই টাকা উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে।