ফিরেছেন পিয়া

ব্যক্তিগত কারণে এতদিন কাজ থেকে বিরতিতে ছিলেন মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। সম্প্রতি আবার কাজ শুরু করেছেন তিনি। মডেলিং ফটোশুট দিয়ে শুরু করেছেন কাজের পুনঃযাত্রা। শুধু দেশেই নয় কিছুদিন আগে ভারতেও একটি মডেলিংয়ের কাজ করেছেন তিনি। বিরতির কারণ জানতে চাইলে পিয়া বলেন, ‘পরীক্ষা নিয়ে এতদিন ব্যস্ত ছিলাম, তাই নতুন কোনো কাজ শুরু করিনি। তবে এখন কাজে ফিরে এসেছি।’

 
পিয়া অভিনীত ‘গ্যাংস্টার’ ছবিটি এখনও মুক্তির অপেক্ষায়। এর আগেও বেশ কয়েকবার ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করা হলেও প্রতিবারই তা পিছিয়ে যায়। তবে ছবিটি মুক্তির আগে কোনো নতুন ছবিতে চুক্তিবদ্ধ হতে চান না পিয়া।
 

তিনি বলেন, ‘অনেক ভালো ও বিগ বাজেটের ছবির প্রস্তাব আসছে। কিন্তু আগের ছবিটি মুক্তি ও সাড়া না পাওয়া পর্যন্ত এখন আর কোনো ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছি না। আর আগের ছবিটির মুক্তির তারিখ এর আগে অনেকবার পিছিয়েছে, তাই ঠিক কবে মুক্তি পাবে এটা পরিচালক ও প্রযোজকই বলতে পারবেন।’