ডোমারে পিকআপের ধাক্কায় বৃদ্ধা নিহত

 
নীলফামারীর ডোমার উপজেলায় পিকআপের ধাক্কায় ঘিরো বালা নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে হরিণচড়া ইউনিয়নের শালমারা বন্দরপাড়ায় এ দুর্ঘটনা  ঘটে।
 
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, ডোমার-নীলফামারী সড়কের পাশে নিজ বাড়ির সামনে ঘিরো বালা (৭৫) ও ছেলে জগদিশ চন্দ্র রায় (৩৫) বসে গল্প করছিলের। এ সময় নীলফামারী থেকে আসা ডোমারগামী একটি পিকআপ তাদের ধাক্কা দিয়ে একটি গাছের সাথে আটকে যায়। এতে ঘটনাস্থলেই ঘিরো বালার মৃত্যু হয়। ছেলে জগদিশ চন্দ্র রায়কে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও পিকআপের চালক সাকিলকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 

এ ব্যাপারে এস আই আশরাফুল ইসলাম জানান, পিকআপটি আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।