ধীর গতির ওভার রেটের কারণে পাকিস্তানের বিপক্ষে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচে আর খেলতে পারছেন না জিম্বাবুয়ের অধিনায়ক এল্টন চিগুম্বুরা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সূত্রে এই তথ্য পাওয়া গেছে।
মঙ্গলবার প্রথম ওয়ানডেতে চিগুম্বুরার নেতৃত্বাধীন জিম্বাবুয়ে নির্ধারিত সময়ের তুলনায় তিন ওভার পিছিয়ে ছিল। আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, সময় বিবেচনায় নিলে জিম্বাবুয়ে তিন ওভার কম করেছে। এ কারণেই আইসিসি ম্যাচ রেফারি রোশান মহানামা দুই ম্যাচের জন্য চিগুম্বুরাকে নিষিদ্ধ করেছেন। একইসাথে দলের প্রতিটি খেলোয়াড়কে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে।
ম্যাচ পরিচালনাকারী দুই আম্পায়ার আলিম দার ও রাসেল টিফিন, থার্ড আম্পায়ার আহমেদ শাহাব এবং রিজার্ভ আম্পায়ন শোহজাব রাজা চিগুম্বুরার বিপক্ষে এই অভিযোগ উত্থাপন করেন।