বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ছাত্রলীগকে কলঙ্কিত করতে পারেনি কেউ। ছাত্রলীগের নেতা ও কর্মীদের উদ্দেশে তিনি বলেন, সুবিধাভোগীরা ছাত্রলীগে ঢুকে সংগঠনটির সুনাম যাতে ক্ষুণ্ন করতে না পারে সেদিকে দৃষ্টি দিতে হবে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কলাবাগান মাঠে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কাছ থেকে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায় করেছেন। ২০০৯-এ সরকার গঠন করে মনমোহন সিংয়ের সঙ্গে প্রটোকল সই করেছিলেন, সেটাও অনুমোদিত হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছেন। আমরা বাণিজ্য চুক্তি করব।