কবি শাহীন রেজার ৫৩তম জন্মদিনে কবিতাপাঠের আয়োজন

 
 
 
 
কবি শাহীন রেজার ৫৩তম জন্মদিন ২৯ মে। তিনি একাধারে চলচ্চিত্রকার, নাটক নির্মাতা, সাংবাদিকও। ১৯৬২ সালের এই দিনে পিরোজপুর জেলার পুখরিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
 
কবির ৫৩তম জন্মদিন উপলক্ষে ‘পাক্ষিক বৈচিত্র’ কার্যালয়ে শুক্রবার বিকালে ঘরোয়া আড্ডা ও কবিতাপাঠের আয়োজন করা হয়েছে। এতে দেশের নবীন-প্রবীণ কবি, সাহিত্যিক ও সাংবাদিকরা উপস্থিত থাকবেন।
 
শাহীন রেজা আশির দশক থেকে কবিতা লিখতে শুরু করেন। তার কবিতা প্রেম ছাড়াও মাটি ও মানুষের গন্ধ বহন করে। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৮। কবিতায় বিশেষ অবদানের জন্য তিনি এ পর্যন্ত বেশ কিছু সম্মাননা ও পদক পেয়েছেন।
 
শাহিন রেজা ‘পাক্ষিক বৈচিত্র’ এবং অনলাইন নিউজ পোর্টাল ‘বৈচিত্র নিউজ২৪ডটকম’ ছাড়াও সাহিত্য পত্রিকা ‘ঘাস ফুল পাখি’ এবং ‘রোদবৃষ্টি’র সম্পাদক।