ন্যাশনাল ব্যাংকের বিরুদ্ধে রাজউকের মামলা

 
রাজধানীর সার্কফোয়ারা মোড়ের পাশে ন্যাশনাল ব্যাংকের নির্মাণাধীন টুইন টাওয়ারের পাইলিং ধসের ঘটনায় রাজউক বাদী হয়ে একটি মামলা করেছে।
 
বৃহস্পতিবার রাতে কলাবাগান থানায় দায়ের করা মামলায় ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক নাজিব উদ্দিন ভূঁইয়া, এমএস কনস্ট্রাকশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ ও প্রকল্প পরিচালক আখতারুল আলমসহ নির্মাণকাজে নিয়োজিত অজ্ঞাত কর্মকর্তাদের আসামী করা  হয়েছে।
 
কলাবাগান থানার ওসি মোহাম্মদ ইকবাল জানান, রাজউক অঞ্চল-৫ এর অথরাইজড কর্মকর্তা এজেএম শফিউল হান্নান বাদী হয়ে এই মামলা করেছেন। মামলায় ১৯৫২ সালের ইমারত নির্মাণ আইনের ১২ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলায় নির্মাণকাজে ত্রুটি, অবহেলা এবং দায়িত্বজ্ঞান হীনতার অভিযোগ করা হয়েছে।