শাহবাগে অজ্ঞান করে দেড় লাখ টাকা ছিনতাই

 

রাজধানীর শাহবাগ মোড়ে আল আমিন (২২) নামে এক যুবককে অজ্ঞান করে দেড় লাখ টাকা নিয়ে গেছে অজ্ঞান পার্টির সদস্যরা। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে আল আমিনের খালাতো ভাই ও মামা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি হাসপাতালে চিকৎসাধীন রয়েছে।
 
আল আমিনের মামা দয়াল অভিযোগ করে বলেন, আল আমিন ছেঁড়া টাকার ব্যবসা করে। সে কারণে সে বাংলাদেশ ব্যাংক থেকে দেড় লাখ টাকা নিয়ে আসে। কিন্তু শাহবাগ মোড়ে আসলে ছিনতাইকারীরা তাকে অজ্ঞান করে টাকা নিয়ে নেয়। আল আমিন রাস্তায় পড়ে থাকায় আশপাশের লোকজন মোবাইলে তাদের খবর দেয়। পরে তারা গিয়ে আল আমিনকে উদ্ধার করে।