আজ ‘ইত্যাদি’

বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে আজ রাত ৮ টার বাংলা সংবাদের পর প্রচার হবে জনপ্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’। ইত্যাদির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। ইত্যাদির এবারের পর্ব ধারণ করা হয়েছে গাজীপুর জেলার সফিপুরে অবস্থিত আনসার একাডেমিতে।

 

এবারের ইত্যাদিতে মূল গান রয়েছে একটি। গান গেয়েছেন গাজীপুরেরই খ্যাতিমান শিল্পী মিনা বড়ুয়া। ২য় পর্বে গাজীপুরকে ঘিরে একটি পথ কবিতা পরিবেশন করেছেন ওই অঞ্চলেরই কৃতি শিল্পী জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেল। পরিচালকের সহকারি হিসেবে ছিলেন যথারীতি রানা ও মামুন।