মার্কিন সিরিয়ালে অভিনয় দিয়ে শুরু থেকেই আলোচিত ছিলেন বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি এবিসি নেটওয়ার্ক সিরিজ কোয়ান্টিকোর টেলর প্রকাশ পেয়েছে। যেখানে কোনো ভারতীয় অভিনেত্রী নন, একজন অভিনেত্রী হিসেবেই দেখা গেছে তাকে। ঠিক যেমনটি চেয়েছিলেন তিনি। সিরিজে তার ভারতীয় পরিচয়টা কোনোভাবেই মূখ্য রূপে প্রকাশ পায়নি। যদিও তারা ভারতীয় জাতিকে বাক্সবন্দি রূপে প্রদর্শনের চেষ্টা করেছিল প্রথম থেকে, কিন্তু প্রিয়াঙ্কা স্রেফ জানিয়ে দেন তাকে কাস্ট করতে হলে একজন অভিনেত্রী হিসেবেই নিতে হবে।
কিন্তু প্রিয়াঙ্কা মনে করেন এতে তার ক্যারিয়ারের অন্যতম এক অভিজ্ঞতা যুক্ত হচ্ছে। সিরিজের বিষয়ে তিনি বলেন, ‘মার্কিনীরা মনে করেন আমাদের মেধা বাক্সবন্দি। কিন্তু যতজন ইংরেজিতে কথা বলেন তার চেয়ে আমাদের ভারতের ইংরেজিতে কথা বলা মানুষের সংখ্যা বেশি। আমার কাজের মধ্য দিয়ে তাদের ধারণা ভুল করে দিয়েছি।’