শাহজালালে স্বর্ণের বারসহ আটক ১

 
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮২২ গ্রাম ওজনের মোট দুইটি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শুক্রবার ভোরে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৪১ লাখ টাকা।
 
কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, ভোরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মালয়েশিয়া থেকে ঢাকায় আসেন জাহাঙ্গীর আলম। সকালে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তার গতিবিধি দেখে সন্দেহ হয়। এ সময় তার দেহ তল্লাশি করা হলে পায়ের সঙ্গে টেপ দিয়ে আটকানো দুইটি স্বর্ণের বার পাওয়া যায়।