জেলার কালাইয়ে এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় শিশুটির পরিবার মামলা করলে পুলিশ বৃহস্পতিবার রাতে ধর্ষক শাকিলকে গ্রেপ্তার করেছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, গতকাল বিকালে উপজেলার থুপসারা গ্রামের শফিকুল ইসলামের ছেলে শাকিল(১৬) ঐ শিশুটিকে ফুসলিয়ে বাড়ীর পার্শ্ববর্তী পরিত্যক্ত একটি মুরগির শেডে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এই ঘটনায় থানায় শিশুটির পিতা মামলা করেন। পরে রাতেই শাকিলকে হাসপাতাল এলাকা থেকে গ্রেফতার করে।