গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদ্যুস্পৃষ্ট হয়ে সামিউল মোল্লা (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বরিবার সকালে উপজেলার ছত্রকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে সামিউল মটর দিয়ে সবজি ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়।পরে স্বজনরা সামিউলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ওবায়দুল কাদেরের হার্টে তিনটি ব্লক
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রেমানন্দ মণ্ডল বলেন, স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসার আগেই সামিউলের মৃত্যু হয়েছে।
ইত্তেফাক/এমআরএম