খালেদা জিয়াকে তৃণমূলের কথা শুনতে হবে: খন্দকার মাহবুব

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেছেন, খালেদা জিয়াকে তৃণমূলের নেতাকর্মীদের কথা শুনতে হবে। কেন্দ্রীয় নেতাদের পরামর্শের উপর নির্ভর করা যাবে না। 
 
জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এ সময় বিএনপির বর্তমান নেতৃত্বে পরিবর্তন আনারও আহ্বান জানান তিনি।
 
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব বলেন, আইনজীবীদের নির্বাচন উপলক্ষে সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় গিয়েছি, তৃণমূলের নেতাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। তারা দলের চেয়ারপারসনের কাছে নিজেদের দুঃখের কথা বলতে চান। দলের জন্য পরামর্শ দিতে চান।