জেলার মুক্তাগাছা উপজেলায় সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর কবীর হিমেল (৪০) নামে এক চিকিৎসক নিহত ও চারজন আহত হয়েছেন। জাহাঙ্গীর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের চিকিৎসক।
শুক্রবার দুপুরে ময়মনসিংহ-টাঙ্গাইল-উত্তরবঙ্গ সড়কে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।
স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে । এ ব্যাপারে মামলাও হয়েছে ।