প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সংবর্ধনা দেয়ার জন্য আয়োজিত অনুষ্ঠান শুরু হয়েছে। শুক্রবার বিকালে ঐতিহাসিক বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি বাস্তবায়নসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অর্জনের জন্য জাতীয় নাগরিক কমিটি এই সংবর্ধনার আয়োজন করেছে।
সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সৈয়দ শামসুল হককে আহ্বায়ক করে ২০১ সদস্যের জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে। ২ ঘণ্টার সংবর্ধনা অনুষ্ঠানে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন অর্জন নিয়ে একটি সঙ্গীত পরিবেশন করা হবে।