যৌন নির্যাতনের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষককে চাকরি থেকে অপসারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযুক্ত শিক্ষক একেএম আনিসুজ্জামান অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক ছিলেন।
শুক্রবার রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করে গতকাল বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানান।
ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, ‘সংশ্লিষ্ট বিভাগের অধিকাংশ ছাত্রী বিভিন্ন সময় ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেছেন। বিস্তারিত তদন্ত শেষে তাকে চাকরি থেকে স্থায়ীভাবে অপসারণ করা হয়েছে।’