ফেনীতে পুলিশের ওপর সন্ত্রাসী হামলা

ফেনীতে মোহাম্মদ হানিফ নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।
 
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে পুলিশের একটি দল শহরের রামপুর পাটোয়ারী বাড়ি এলাকায় গ্রেফতারি পরোয়ানার আসামিকে ধরতে অভিযানে যায়। এ সময় সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা চালায়। সুযোগে পুলিশ সদস্য হানিফকে মারধর করে। এ সময় পুলিশের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি করায়।