জয়পুরহাটে ৩৬০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১

 
 
জয়পুরহাট সদর থানার কুঠিবাড়ি এলাকায় শুক্রবার সকালে একটি নছিমন থেকে র্যাব সদস্যরা ৩৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন। এ সময় ফেনসিডিল ব্যবসায়ী দুধু মিয়াকে গ্রেফতার করা হয়।
 
দুদু মিয়ার বাড়ি সদর উপজেলার বানিয়াপাড়ায়। এ ব্যাপারে জয়পুরহাট থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।