সিলেট বোর্ডে পাসের হার ৮১.৮২ %


সিলেট শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফলে সম্মিলিত পাসের হার ৮১ দশমিক ৮২ শতাংশ। এ বোর্ডে তিনটি বিভাগে (মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য) জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৪৫২ জন।

সিলেট বোর্ডে এ বছর পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৭২ হাজার ০২৪ জন। এদের মধ্যে পাস করেছে ৫৮ হাজার ৯৩২ জন শিক্ষার্থী।

 

সিলেট শিক্ষা বোর্ডের সেরা ২০ শিক্ষা প্রতিষ্ঠান

সিলেট শিক্ষা বোর্ডের সেরা ২০ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষে রয়েছে সিলেট ক্যাডেট কলেজ। এ কলেজের ৫৪ জন পরীক্ষার্থীর সবাই এ প্লাস পেয়েছে।

দ্বিতীয় অবস্থানে  রয়েছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। ১৪২টি জিপিএ-৫ পেয়েছে প্রতিষ্ঠানটি।

বোর্ডে সর্বোচ্চ ১৫৩টি জিপিএ-৫ পেয়ে তৃতীয় স্থানে আছে ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ।

সরকারি অগ্রগামী উচ্চ বালিকা বিদ্যালয় চতুর্থ স্থান অধিকার করেছে ১২৯ টি জিপিএ-৫ পেয়ে। আর ১০৫টি জিপিএ-৫ পেয়ে পঞ্চম অবস্থানে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়।

সেরা ২০-এ থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে-বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ মৌলভীবাজার, স্কলার্সহোম, হোমল্যান্ড আইডিয়েল স্কুল নবীগঞ্জ, সরকারি উচ্চ বিদ্যালয় হবিগঞ্জ সদর, বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ সিলেট, দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুল মৌলভীবাজার, আল-আমিন জামেয়া ইসলামিয়া হাইস্কুল সিলেট, দি বাডস রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ শ্রীমঙ্গল, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ, রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল মৌলভীবাজার, বিদ্যুত উন্নয়ন বোর্ড হাইস্কুল হবিগঞ্জ, বাংলাদেশ ব্যাংক স্কুল সিলেট, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মৌলভীবাজার ও সরকারি এসসি হাইস্কুল সুনামগঞ্জ।