শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, পাবলিক পরীক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতা ঠেকাতে আগামীতে সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা হবে না।
একইসঙ্গে শিক্ষকদের ‘অনৈতিক’ কার্যকলাপ বন্ধে পাবলিক পরীক্ষায় নৈর্ব্যক্তিক (এমসিকিউ) পদ্ধতি তুলে দেয়ার চিন্তা-ভাবনা চলছে।
শনিবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, অসৎ উপায়ে এমসিকিউতে ৪০ নম্বর পাওয়া সহজ হয়ে যাচ্ছে। আগামীতে এই পদ্ধতি রাখা হবে কি না তা নিয়ে শিক্ষাবিদসহ সংশ্লিষ্টদের আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।