ঢাকা-মাওয়া মহাসড়কে ফের বাস ধর্মঘট

ঢাকা-মাওয়া মহাসড়কে আগামীকাল রবিবার থেকে ফের বাস ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। অবৈধ টোল আদায় ও একটি পরিবহণকে নিয়মনীতি না মেনে ওই রুটে চলাচলের অনুমতি দেয়ার প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক ফেডারেশন শ্রমিক ইউনিয়ন।
 
ওই ইউনিয়নের সংগঠনিক সম্পাদক আলী আকবর বাবুল তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
 
উল্লেখ্য, গত রবিবার একই দাবিতে ঢাকা-মাওয়া রুটে বাস ধর্মঘটের ঢাক দিলে স্থানীয় সরকার দলীয় রাজনৈতিক নেতাদের আশ্বাসের পরিপেক্ষিতে তা প্রত্যাহার করে নেয় সংগঠনটি। আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় ফের ধর্মঘটের ডাক দিল সংগঠনটি।