ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।
জানা গেছে, শনিবার দুপুরে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশীনগর গ্রামের কৃষক আমীর আলী (৫৫) গরুর জন্য ঘাস কাটতে জমিতে যান। বিকেলে ঘাস নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মৃত ইমন আলীর ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূইয়া ও সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।