ছয় ঘণ্টা পর শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলরুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
গাজীপুরের শ্রীপুর উপজেলায় রেল লাইনের ওপর সিমেন্ট বোঝাই একটি লরি ফেঁসে গেলে শনিবার সকাল সাড়ে ১১টা থেকে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। বিকেল সাড়ে পাঁচটার দিকে লরিটি রেল লাইন থেকে সরিয়ে নিলে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সাতখামাইর রেল স্টেশনের মাস্টার হারুন অর রশিদ জানান, এ ঘটনার পর কাওরাইদ স্টেশনে ঢাকাগামী হাওর এক্সপ্রেস, ভাওয়াল গাজীপুর স্টেশনে ময়মনসিংহগামী ডেমু ট্রেন, গফরগাঁও স্টেশনে কমিউটার এক্সপ্রেস ট্রেন, সাতখামাইর স্টেশনে তারা কান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস, রাজেন্দ্রপুরে ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছিল।