ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক গ্রেফতার, মামলা ও হয়রানীর প্রতিবাদে রবিবার সকাল ১১টায় মাগুরায় মানববন্ধন করেছে জেলার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। মাগুরা সাংবাদিক সমাজের ব্যানারে মাগুরা সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে এ মানববন্ধন পালন করা হয়।

যুগান্তর পত্রিকার চট্রগামের লোহাগড়া প্রতিনিধি সেলিম উদ্দিনসহ দেশের বিভিন্ন এলাকায় সাংবাদিকদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, গ্রেফতার ও হয়রানীর প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ লাকসামে মাদরাসা ছাত্রী একমাস ধরে নিখোঁজ

মানববন্ধনে বক্তব্য রাখেন, জাসদ নেতা কামরুজ্জামান চপল, ওয়ার্সকার্স পার্টির সাধারণ সম্পাদক অধ্যক্ষ কাজী ফিরোজ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শামীম খান, সাংবাদিক হোসেন সিরাজ, অলোক বোস, আবু বাসার আখন্দ প্রমুখ। মানববন্ধনে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। তারা ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক গ্রেফতার, মামলা ও হয়রানী বন্ধ করার দাবি জানান।

ইত্তেফাক/নূহু