বগুড়া লেখক চক্রের কবিতাভাসান উত্সব

 
বগুড়া লেখক চক্রের ৭শতম পাক্ষিক সাহিত্য আসর কবিতা ভাসানোর মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। শুক্রবার দিনব্যাপি নৌকাযোগে যমুনা নদীর মাঝপথে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  কবিরা নৌকায় বসে কবিতা লিখে তা আবৃত্তি করে শোনান । পরে ওই কবিতা তারা নদীর জলে ভাসিয়ে দেন।
 
বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিকের সভাপতিত্বে ও সঞ্চালনায় স্বরচিত কবিতা পাঠে অংশগ্রহণ করেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি শিবলী মোকতাদির, একতারা সম্পাদক মতিয়ার রহমান, নজমল হক খান, কামরজ্জামান মাসুদ, আমির খসরু সেলিম, চয়নিকা সাথী, সতেজ মাসুদ, কবি আফসানা জাকিয়া প্রমুখ। কবিতা পাঠ শেষে কবি শামীম হোসেন তার পঠিত কবিতাটি যমুনা নদীতে ভাসিয়ে দেন।