পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

 
জেলার পীরগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১০জন আহত হয়েছেন। রবিবার ভোররাত সাড়ে চারটায় বড়দরগার ভাবনা পেট্রোল পাম্পের দক্ষিণে এই ঘটনা ঘটে।
 
নিহতের নাম নূর নবী (৩৫)। তিনি রংপুর সদরের কামারপাড়ার আইয়ুব আলীর ছেলে।
 
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী হানিফ এন্টারপ্রাইজ নামে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে নিচে পড়ে গাছের সাথে ধাক্কা খায়। এতে নুর নবী ঘটনাস্থলেই নিহত হন। আহতদের উদ্ধার করে পীরগঞ্জ ও মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
বড়দরগা হাইওয়ে ফাঁড়ি পুলিশ ইনচার্জ সার্জেন্ট নাজমুল হক মন্ডল জানান, চালক ঘুমিয়ে পড়ার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছে। এই ঘটনায় দুর্ঘটনা আইনে মামলা হয়েছে।