রাজধানীর তেজগাঁও এলাকা থেকে র্যাব পরিচয়ে এক প্রতারককে আটক করা হয়েছে। ফাহিম ওরফে আলামিন (৩০) নামে ওই ভুয়া র্যাব সদস্যকে হাতেনাতে আটক করে র্যাব।
রবিবার দুপুরে আটকের সত্যতা নিশ্চিত করেনে র্যাব-২ এর অপারেশন অফিসার সিনিয়র এএসপি মারুফ আহমেদ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় কল্লোল ইন্ডাস্ট্রি নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে চাঁদাবাজি করতে গেলে ফাহিমকে হাতেনাতে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে র্যাবের ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়েছে। ফাহিম রাজধানীর রামপুরা এলাকায় বসবাস করেন।