রানা প্লাজা ধস মামলার চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত

রানা প্লাজা ধসের দুইটি মামলায় ভবন মালিক সোহেল রানাসহ ৪১ জনকে আসামি করে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত হয়েছে। দুই বছর পর এই চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়া হচ্ছে।  
 
রবিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে জমা দেবেন বলে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার বিজয় কৃষ্ণ কর জানিয়েছেন।
 
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাস স্ট্যান্ডে নয় তলা ভবন রানা প্লাজা ধসে পড়লে পাঁচটি কারখানার সহস্রাধিক শ্রমিক মারা যান।