গাজীপুরের শ্রীপুর উপজেলায় ডিগনিটি গার্মেন্ট কারখানায় রবিবার দুপুরে আগুনের ঘটনা ঘটেছে। শ্রীপুর, জয়দেবপুর, টঙ্গী, ইপিজেড, হেডকোয়ার্টার, ময়মনসিংহের ভালুকা ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ দুপুর ২টার দিকে শ্রীপুরে উপজেলার নতুনবাজার এলাকার ওই কারখানার ৮তলা ভবনের তিন তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীপুর, জয়দেবপুর, টঙ্গী, ইপিজেড, হেডকোয়ার্টার, ময়মনসিংহের ভালুকা ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায়।