সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কবিতা শেয়ার করে বিপাকে পড়েছেন অমিতাভ বচ্চন। ড. জগবীর নামের এক ব্যক্তির অভিযোগ তার লেখা কবিতা তৃতীয় একজনের নামে শেয়ার করেছেন সিনিয়র বচ্চন।
এই 'অপরাধের' জন্য এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি। ১৫ দিনের মধ্যে এই নোটিশের প্রতিক্রিয়া জানাতে হবে অমিতাভ বচ্চনকে।
ড. জগবীরের অভিযোগ ২০০৬ সালে তাঁর লেখা একটি কবিতা টুইটারে অমিতাভ বচ্চনের এক ফলোয়ার বিকাশ দুবে শেয়ার করেছিলেন। অমিতাভ সেই কবিতা পরে তার টুইটার ও ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন। কবি হিসেবে নাম দেন তার ফলোয়ার বিকাশ দুবের।
তার অভিযোগ গত প্রায় এক বছর ধরে এই বিষয়ে কথা বলা জনার জন্য ফেসবুক ও টুইটারে তিনি অমিতাভের সঙ্গে যোগাযোগের লাগাতার চেষ্টা করলেও কোন জবাব পাননি।
এরপরেই নিজের আইনজীবীকে দিয়ে বিগ বি-কে আইনি নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেন সেই ব্যক্তি। সূত্র: জিনিউজ