রাজধানীর তেজগাঁও এলাকা থেকে ফাহিম ওরফে আলামিন (৩০) নামের যুবককে আটক করা হয়েছে। নিজেকে র্যাব সদস্য পরিচয় দেয়ার র্যাব তাকে হাতেনাতে আটক করে।
আটকের বিষয়টি নিশ্চিত করে র্যাব-২-এর অপারেশন অফিসার সিনিয়র এএসপি মারুফ আহমেদ জানান— গোপন সংবা পেয়ে শনিবার দিনগত রাতে তেজগাঁও শিল্পাঞ্চলের কল্লোল ইন্ডাস্ট্রিতে চাঁদাবাজিকালে ফাহিমকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে র্যাবের জাল পরিচয়পত্র জব্দ করা হয়। ফাহিম রাজধানীর রামপুরা এলাকায় বসবাস করেন। তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।