জেলার ভাঙ্গুড়া উপজেলায় দুই ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। এরা হলো, ভাঙ্গুড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের মাহাবুবুল ইসলামের পুত্র আশিকুর রহমান (২১) ও পৌরসভার সরদারপাড়া মহল্লার ফজলুর রহমান (৮০)।
গ্রামবাসী জানায়, আশিক তার স্ত্রী তমা খাতুনের সাথে সারাদিন ঘরে ছিলেন । বিকালে তমা বের হয়ে টয়লেটে যায়। কিছুক্ষণ পর ঘরে ফিরে তমা ডাকচিৎকার দেয়। এ সময় প্রতিবেশীরা ছুটে এসে আশিককে মৃত অবস্থায় দেখতে পান।
অপর দিকে সরদারপাড়া মহল্লার ফজলুর রহমানহঠাৎ অজ্ঞান হয়ে ভাঙ্গুড়া স্বাস্থ্য প্রকল্পে ভর্তি হন। কিছুক্ষণ পরই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জানান, দুটিই আত্মহত্যার ঘটনা।