রাজধানীতে ২ মানব পাচারকারী আটক, উদ্ধার ১৭


রাজধানীতে দুই মানব পাচারকারীকে আটক করেছে ঢাকা মহনগর গোয়েন্দা পুলিশ। রবিবার রাতে রাজধানীর আশকোনা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় ১৭ জনকে উদ্ধার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ওসি, মিডিয়া) এস এম জাহাঙ্গীর আলম সরকার জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশকোনা এলাকায় অভিযান চালিয়ে দুইজন মানব পাচারকারীকে আটক করা হয় এবং ১৭ জনকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।