‘আমি এখনও কাজ করার জন্য যথেষ্ট ফিট’

মেক্সিকান অভিনেত্রী সালমা হায়েক পা দেবেন ৫০ বছর বয়সে। তবে কথা হচ্ছে, তিনি তার বয়স নিয়ে মোটেও উদ্বিগ্ন নন। সালমা মনে করেন তিনি এখনও যথেষ্ট সামর্থ্যবান। তিনি বলেন, বয়স তাকে হার মানাতে পারেনি বরং তিনিই বয়সকে হার মানিয়েছেন।
 
তিনি আরও বলেন, ‘আমি এখনও কাজ করার জন্য যথেষ্ট ফিট। এ কারণে হলিউডে আমি নিয়মিত ভালো কাজ পাচ্ছি।’ মেক্সিকান এই তারকা নাকি একসময় মনে করতেন তিনি যখন মধ্যবয়সী হবেন তখন তার শারীরিক এবং দৈহিক অনেক পরিবর্তন আসবে। কিন্তু এখন তিনি মনে করেন তিনি ঠিক আগের মতোই আছেন। উল্লেখ্য, সালমা হায়েকের ৭ বছরের একটি মেয়ে রয়েছে।