ঢাকার শাহজালাল বিমানবন্দরের ডাস্টবিনের পাশে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৫০ লাখ টাকার ওষুধ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ।
ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার সকাল ১০টার দিকে বিমানবন্দরের কুরিয়ার গেইট ও রানওয়ের মাঝে একটি ডাস্টবিনের পাশে ওষুধের কার্টনগুলো দেখতে পাওয়া যায়। ওষুধের প্যাকেটেগুলোর গায়ে বিমানের বিল নম্বর ও আমদানিকারকের নাম ছেড়া অবস্থায় ছিল। বিল নম্বর না থাকায় কোন দেশে থেকে এগুলো আনা হয়েছে তা বলা সম্ভব হচ্ছে না।