বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছে যে নিবন্ধনের সুযোগ দেওয়া না হলে কঠোর আন্দোলনে যাবে তারা।
রিপোর্টার্স ইউনিটিতে বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজ স্টুডেন্টস এসোসিয়েশনের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ হুমকি দেয়া হয়।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, ভর্তি হওয়ার দেড় বছর পরও আইনি জটিলতায় নিবন্ধিত হতে না পেরে তারা চরম হতাশ।
বিষয়টি মানবিক বিবেচনা করে নিবন্ধন দেওয়ার দাবি জানিয়ে তারা বলেন, ২০১৩-১৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ৪৫ বেসরকারি মেডিকেল কলেজে প্রায় সাতশ' শিক্ষার্থী ভর্তি করা হলেও পরবর্তীতে এক আদেশ দিয়ে নিবন্ধন প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক শামীম আহমেদ, যুগ্ম আহ্বায়ক মো. রেজওয়ান, মুজাহিদ সজল, তানজির রহমান, বিনয় কুমার শীল প্রমুখ।