হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার ২শ’ পিস ট্যাবলেট কম্পিউটার পিসি আটক করা হয়েছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফরের কর্মকর্তারা বিমানবন্দরের এয়ার ফ্রেইট এলাকা থেকে এসব মালামাল আটক করে। আটককৃত মালামালের মূল্য প্রায় ৫০ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, ইউসিসি টেকনোলজি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান আমদানি অনুমতিপত্র ছাড়া হংকং থেকে মিডলাইন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গত ৪ মে অ্যামিরাটস এয়ারলাইন্স-এর একটি ফ্লাইটে করে কম্পিউটার পিসিগুলো আমদানি করে।
দপুরে বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরে কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের এয়ার ফ্রেইট এলাকা থেকে ১৩টি কার্টুনে তল্লাশি চালিয়ে ২০০ পিস ট্যাবলেট কম্পিউটার পিসি উদ্ধার করে। কম্পিউটারগুলো আন্তর্জাতিক ব্যান্ড হুয়াইয়ের তৈরী। বৈধ অনুমতিপত্র ছাড়া আমদানি এবং শুল্ক ফাঁকির অভিযোগে এসব মালামাল জব্দ করা হয়।এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।