চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পাহাড় ধসে দুই শ্রমিক নিহত ও একজন আহত হয়েছেন।
জানা গেছে, সোমবার সকালে উপজেলার চরতী ইউনিয়নের সীমান্তবর্তী বাশঁখালী পুকুরিয়া চৌমুহুনী দক্ষিন পাড়া পাহাড়ে মাটি কাটার সময় এ হতাহতের ঘটনা ঘটে।নিহতরা হলেন, সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে মীর আহমদ (৩০) ও একই ইউনিয়নের পশ্চিম পাড়ার আবদুর রহমানের ছেলে লিয়াকত আলী (২০)। এ ঘটনায় গুরুতর আহত হালিমুর রহমান (২০) চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দীন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।