এখন চলচ্চিত্র করার প্রসঙ্গে বলতে গেলে অনেক প্রসঙ্গ চলে আসে। এখন চলচ্চিত্রের সংখ্যা কম। আর যা হচ্ছে এখানে হাতে গোনা কয়েকটা ভালো ছবি।
কাজের পরিবেশটাই তো ভালো হচ্ছে না। পাঁচবছর আগেও বছরে একশ’-দেড়শ’ ছবি মুক্তি পেতো। কিন্তু এখন ত্রিশ-চল্লিশটির বেশি মুক্তি পায় না। নাম মাত্র কিছু ভালো ছবি নির্মিত হচ্ছে।
কখনও বাজেটে মিলে না, আবার কখনও ছবির চিত্রনাট্য ভালো না। আর নকল ছবির পরিমাণও দিনদিন বাড়ছে। নিজের ইমেজ ধরে রাখতে গেলে অনেক ছবিকেই না বলতে হচ্ছে। তবে ভালো ছবি হলে অবশ্যই করছি। সংখ্যা কম করবো কিন্তু দর্শকদের কাছে আমার জায়গাটা ঠিক রাখতে চাই।