জেলার কালীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন।
জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মনির শেখ (৪২) সেভেন রিং সিমেন্ট কারখানায় কর্মরত ছিলেন।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. নাজমুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, নরসিংদী থেকে টঙ্গিগামী পিপিএল পরিবহনের যাত্রীবাহী একটি বাস মনিরকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।