ময়মনসিংহে মুক্তাগাছার দুল্লা ইউনিয়নের রামাকানা শিমুলতলী এলাকা থেকে আব্দুল খালেক (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ । মঙ্গলবার সন্ধ্যায় তার লাশ উদ্ধার করা হয় ।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী সূত্রে জানা যায়, রামাকানা এলাকায় দীর্ঘদিন ধরে জুয়ার আসর চলে আসছিলো । ঐ জুয়ার আসরে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষ জুয়াড়ীরা তাকে পিটিয়ে হত্যা করে ।
আব্দুল খালেক স্থানীয় গোবিন্দবাড়ি এলাকার বাসিন্দা । মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।